সাধারণ নির্দেশিকা

১) প্রথমে OrdhekDeen.com প্রবেশ করুন এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।

২) একাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩) কোন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তা প্রদর্শিত হবে। সহজে একাউন্ট করতে Google দিয়ে একাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন এবং আপনার গুগল একাউন্টের মাধ্যমে অর্ধেকদ্বীনে একাউন্ট তৈরির পার্মিশন দিন।

৪) তারপর আপনার নাম লিখুন এবং জেন্ডার সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

৫) আপনার মোবাইল নাম্বার লিখে মোবাইলে কোড পাঠান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার সঠিক হলে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। নির্ধারিত স্থানে ভেরিফিকেশন কোড প্রবেশ করিয়ে একাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করে একাউন্ট তৈরি সম্পন্ন করুন।

৬) ভবিষ্যতে লগ আউট করে পুনরায় লগিন করতে চাইলে Google দিয়ে লগিন করুন বাটনে ক্লিক করে সহজেই অর্ধেকদ্বীনে লগিন করতে পারবেন ইন শা আল্লাহ।

১. প্রথমে অর্ধেকদ্বীনে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

২. লগইন করার পর হোম পেজ বা ড্যাশবোর্ড থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩. বায়োডাটা তৈরির পূর্বে অর্ধেকদ্বীনের শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া শেষ হলে জমা দিন বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।

৫. কয়েকদিনের মাঝে অর্ধেকদ্বীন কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে।

৬. কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে ইমেইল ও নটিফিকেশনের মাধ্যমে এপ্রুভ, নট-এপ্রুভ অথবা সংশোধনী থাকলে তার স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।


লক্ষণীয়ঃ বায়োডাটায় সকল তথ্য স্পষ্ট করে লিখবেন।

১. প্রথমে অর্ধেকদ্বীন একাউন্টে লগইন করুন।

২. লগইন করার পর উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।

৩. বায়োডাটা এডিট করুন বাটনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ফর্মটি প্রদর্শিত হবে, আপনি যে তথ্যটি এডিট করতে চান সেখানে প্রবেশ করে এডিট শেষে জমা দিন বাটনে ক্লিক করুন।

৫. অর্ধেকদ্বীন কাস্টমার কেয়ার থেকে আপনার এডিট করা তথ্য রিভিউ করা হবে।

৬. কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে ইমেইল ও নটিফিকেশনের মাধ্যমে এপ্রুভ, নট-এপ্রুভ অথবা সংশোধনী থাকলে তার স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।

পাত্র/পাত্রী পক্ষের সাথে বিয়ের কথা চলার সময় বায়োডাটা সাময়িকভাবে হাইড করে রাখতে পারেন। এছাড়াও যেকোনো কারণে, যেকোনো সময় বায়োডাটা হাইড করা যাবে।


বায়োডাটা হাইড করলে যা হবে:

  • আপনার বায়োডাটা সার্চ রেজাল্টে আর প্রদর্শিত হবে না।
  • নতুন কেউ সার্চ করে আপনার বায়োডাটা খুঁজে পাবেন না।
  • আপনার বায়োডাটা ডিলিট হবে না; শুধু সাময়িকভাবে অন্যদের কাছ থেকে লুকানো থাকবে।
  • পরবর্তীতে চাইলে একইভাবে এক ক্লিকে আবার বায়োডাটা লাইভ করতে পারবেন।

বায়োডাটা হাইড করার নিয়ম:

১. প্রথমে অর্ধেকদ্বীন অ্যাকাউন্টে লগইন করুন।

২. ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।

৩. বায়োডাটার অবস্থা অপশনের নিচে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

৪. এরপর একটি কনফার্মেশন স্লাইড আসবে এবং সেখানে হাইড করার কারণ দেখানো হবে।

৫. কারণ নির্বাচন করে হ্যাঁ, চালিয়ে যান বাটনে ক্লিক করলে আপনার বায়োডাটা হাইড হয়ে যাবে।


বায়োডাটা পুনরায় লাইভ করা: একইভাবে যেকোনো সময় বায়োডাটা পুনরায় লাইভ করতে পারবেন।


বিঃদ্রঃ বায়োডাটার কোনো তথ্য এডিট করলে কাস্টমার কেয়ার থেকে আপনার বায়োডাটা পুনরায় রিভিউ করা হবে।

আপনি যেকোনো সময় নিজেই আপনার বায়োডাটা ডিলিট করতে পারবেন।


বায়োডাটা ডিলিট করার নিয়ম:

১. প্রথমে অর্ধেকদ্বীন অ্যাকাউন্টে লগইন করুন।

২. ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।

৩. ডিলিট বায়োডাটা অপশনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ডিলিট করার কারণ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

৫. এরপর বায়োডাটা ডিলিট করুন বাটনে ক্লিক করুন এবং কনফার্মেশনে সাবমিট & ডিলিট চাপলে ডিলিট সম্পন্ন হবে।


লক্ষণীয়: বায়োডাটা ডিলিট করার পর এটি আর পুনরুদ্ধার করা যাবে না। সাময়িকভাবে বায়োডাটা সরিয়ে রাখতে চাইলে ডিলিট না করে হাইড করে রাখুন। পরে চাইলে আবার বায়োডাটা লাইভ করতে পারবেন।

আপনি কানেকশন ব্যবহারের মাধ্যমে কোনো বায়োডাটার যোগাযোগ তথ্য দেখে থাকলে এবং সেই বায়োডাটার ব্যাপারে কোনো অভিযোগ করতে চাইলে-


১. উক্ত বায়োডাটার নিচে অভিযোগ করুন বাটনে ক্লিক করুন। অথবা ড্যাশবোর্ড থেকে পাঠানো প্রস্তাব মেনুতে গিয়ে অভিযুক্ত বায়োডাটার অভিযোগ বাটনে ক্লিক করুন।

২. নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার অভিযোগ সাবমিট করুন। কাস্টমার কেয়ার থেকে যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ইন শা আল্লাহ।

অর্ধেকদ্বীন ডটকমে অভিভাবকের যোগাযোগের নাম্বার দেখতে কানেকশন ব্যবহার করতে হয়। ক্রয়ের নিয়মাবলী:


১. প্রথমে অর্ধেকদ্বীন ড্যাসবোর্ডে প্রবেশ করুন।

২. কানেকশন কিনুন এই বাটনটিতে ক্লিক করুন।

৩. এই পেজে ৩ টি কানেকশন প্যাকেজ দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী একটি প্যাকেজ নির্বাচন করুন এবং ক্রয় করুন বাটনটিতে ক্লিক করুন।

৪. বিকাশ অথবা নগদ যে একাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন এবং পেমেন্ট করুন বাটনে ক্লিক করুন।

৫. যদি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট করুন বাটনে ক্লিক করেন তাহলে বিকাশ থেকে পেমেন্ট করার চেক আউট দেখতে পারবেন। প্রথমে আপনার বিকাশ নাম্বারটি লিখুন এবং Confirm বাটনে ক্লিক করুন।

৬. আপনার বিকাশ মোবাইল নাম্বারে একটি OTP কোড যাবে সেটি প্রবেশ করান এবং Confirm বাটনে ক্লিক করুন।

৭. আপনার বিকাশের PIN কোডটি বসান এবং Confirm বাটনে ক্লিক করুন।

৮. এভাবে খুব সহজেই আপনার পেমেন্ট করা সম্পন্ন হবে এবং আপনার একাউন্টে কানেকশন যোগ হয়ে যাবে ইন শা আল্লাহ।

৯. ড্যাশবোর্ডে এসে আপনার কানেকশন দেখতে পারবেন এবং অভিভাবকের নাম্বার পেতে এটি ব্যবহার করতে পারবেন।

কানেকশন ব্যবহার করে যোগাযোগ করতে ব্যর্থ হলে আপনি কানেকশন ফেরত পেতে পারেন। তবে বিপরীত পক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিফান্ড প্রযোজ্য হবে না।


১. সর্বপ্রথম উক্ত বায়োডাটার যোগাযোগ তথ্যের নিচে অভিযোগ করুন বাটনে ক্লিক করুন। অথবা ড্যাশবোর্ড থেকে পাঠানো প্রস্তাব মেনুতে যান। সেখান থেকে সেই বায়োডাটার অভিযোগ বাটনে ক্লিক করুন।

২. নির্ধারিত ফর্ম পূরণ করে অভিযোগ দাখিল করুন। কাস্টমার কেয়ার যাচাই করে আপনাকে খুব দ্রুত জানাবে ইন শা আল্লাহ।


বিস্তারিত জানতে আমাদের রিফান্ড পলিসি দেখুন।

একাউন্ট ডিলিট বা অবশিষ্ট কানেকশনের রিফান্ড সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের বিস্তারিত রিফান্ড পলিসি দেখুন: রিফান্ড পলিসি